মিরসরাইয়ের সামাজিক সংগঠন ফেনাপুনী যুব উন্নয়ন সংঘের আয়োজনে ও সেবা আধুনিক হাসপাতালের সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও তিন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) সকালে ফেনাপুনী কমিউনিটি ক্লিনিকে প্রায় শতাধিক এলাকাবাসীর রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচি শেষে প্রবাসী নজরুল ইসলাম ভুট্টু,আশরাফুল ইসলাম সজিব ও ওয়াজেদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা কামাল উদ্দিন, জাহাঙ্গীর,আবু তাহের,নজরুল ইসলাম,সভাপতি মোহাম্মদ আকবর হোসাইন,সহ সভাপতি নাসিম,সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিবলু, যুগ্ম সম্পাদক টিটু, আলাউদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি মোহাম্মদ আকবর হোসাইন বলেন, এলাকার মানুষদের হাত ধরে এই ক্লাব শুরু হয়। তারাই আমাদের এই ক্লাবের দায়িত্বভার তুলে দেন। আমরা সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছি। মিরসরাইয়ে বন্যার ঝুঁকি সব চাইতে বেশী এই এলাকায়। আমরা বন্যা থেকে পরিত্রাণের জন্য কাজ করছি। বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ সহয়তা পৌঁছে দিয়েছি প্রতিটি ঘরে ঘরে। এছাড়া ভেঙ্গে পড়া রাস্তা সংস্কারেও এই সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন। বর্তমানে রক্তের গ্রুপ জানা এলাকার সবার জন্য খুবই জরুরি। তাই আমরা এলাকার প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। এছাড়া আমরা জানি প্রবাসীরা আমাদের সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। সে জন্য আমাদের প্রবাসী ভাইদের হাতে তাদের সম্মানে এই স্মারক তুলে দিতে পেরে আমরা আনন্দিত।