মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়নস লীগের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের মাঠে মিরসরাই প্লেয়ার এসোসিয়েশনের উদ্যোগে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
খেলার উদ্বোধক হিসেবে ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, বিএনপিন নেতা জামাল উদ্দিন,মোজাম্মেল হোসেন, মাঈনুল ইসলাম, ইমাম হোসেন বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই প্লেয়ার এসোসিয়েশনের আহবায়ক শাহাদাত হোসেন ও সঞ্চালনা করেন এসোসিয়েশনের সদস্য সচিব ইজাজ উদ্দিন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সোহরাব উদ্দিন ও ফজলুল করিম।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে গেমিং পয়েন্ট বনাম বেস্ট অব টেকেরহাট। টেকেরহাট টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ১০২ রান করে অল আউট হয়ে যায়। জবাবে গেমিং পয়েন্ট ব্যাটিংয়ে নেমে ৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষে পৌছে যায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের হাসান।