মিরসরাইয়ে সংসদ সদস্য নুরুল আমিনের সুস্থ্যতা কামনায় মিলাদ ও ইফতার মাহফিল

top Banner

চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের সুস্থ্যতা কামনায় উপজেলার বিভিন্ন স্থানে, দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ ফেব্রæয়ারি) মিরসরাই পৌরসভা, জোরারগঞ্জ ইউনিয়ন ও করেরহাটে এসব কর্মসূচি পালন করা হয়েছে। মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মিলাদ মাহফিলে আয়োজন করেছেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন। এসময় পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জোরারগঞ্জে সংসদ সদস্য নুরুল আমিনের সুস্থ্যতা কামনায় দুস্থ্যদের মাঝে ইফতার বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া। করেরহাটে দোয় মাহফিলের আয়োজন করেছেন করেরহাট ইউনিয়ন ওলামাদল। দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছেন ইউনিয়ন ছাত্রদল।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় সড়ক এ দুর্ঘটনায় সংসদ সদস্য নুরুল আমিন গুরুত্বর আহত হয়। এরপর উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো খবর