চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে নাইটেঙ্গেল ডায়্যাগনষ্টিক ল্যাবের উদ্যোগে ফ্রী স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রী স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ রোকন উদ্দিন। ফ্রি ক্যাম্পে ব্যবস্থাপনা পত্রের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়।
এসময় নাইটেঙ্গেল ডায়্যাগনষ্টিক ল্যাবের নির্বাহী পরিচালক রাজীব পাটোয়ারী, মার্কেটিং ডিরেক্টর মিলন দাশ, পরিচালক নয়ন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পে মিরসরাই, ফটিকছড়ি, রামগড়সহ বিভিন্ন উপজেলার শতাধিক গরীব রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন।
নাইটেঙ্গেল ডায়্যাগনষ্টিক ল্যাবের নির্বাহী পরিচালক রাজীব পাটোয়ারী বলেন, যারা অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারেন না তাদের জন্য আমরা বৃহস্পতিবার ফ্রী স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছি। এতে গরীব রোগীরা উপকৃত হবেন। ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে মিরসরাই ও পার্বত্য অঞ্চলের অনেক শতাধিক রোগী চিকিৎসাসেবা নিয়েছে