মিরসরাই উপজেলার সুফিয়া বাজার আযান পাঠাগারের উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং চট্টগ্রাম সমুদ্র সৈকত পরিদর্শন করেন।
উক্ত শিক্ষা সফরে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল আহসান হাবিব। আযান পাঠাগারের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা অধ্যক্ষ কেফায়েত উল্লাহ।
এতে আরও উপস্থিত ছিলেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, ব্যারিস্টার সুলতান আহম্মদ কলেজের অধ্যক্ষ বোরহান উদ্দিন, মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল করিম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আলাউদ্দিন, মিরসরাই সোশাল ইসলামী ব্যাংকের এর কর্মকর্তা মাওলানা নাদেরুজ্জামান আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও ১০ নং মিঠানালা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এই শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। সফরটি শিক্ষার্থীদের জ্ঞানার্জন, মননশীলতা ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত অতিথিবৃন্দ মন্তব্য করেন।