মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াহেদপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রোববার ( ২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় কমলদহ এলাকায় বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন।
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল মোস্তফার পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন যুবনেতা রেজাউল করিম বাবু, তসলিম উদ্দীন ফারুক, ছাত্রনেতা মনিরুল ইসলাম শাকিল, নিজামপুর কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাইমুম হোসেন রিত্তিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রমাজান আলি।
প্রসঙ্গত, গত রোববার সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে ছাত্রদলের দুগ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এরপর সন্ধ্যায় যুবদল নেতা আরিফের উপর (বাজি) লাঞ্চার দিয়ে হামলা করলে সে গুরতর আহত হয়। জানা গেছে হামলার ঘটনায় জড়িতরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের রাজনীতি করতেন বলে জানা গেছে।