মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

top Banner

মিরসরাই উপজেলার হিঙ্গুলীতে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান এর নির্দেশে, হিঙ্গুলী ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য,বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি।

৯নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুজ্জামানের সভাপতিত্বে  ও ৯নং ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হক এনামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ,সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইঁয়া,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আবু জোবায়ের চৌধুরী শিবলু,২নং হিংঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম ভুইঁয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম হকসাব,বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সদস্য নিজাম উদ্দিন,বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরো খবর