মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে এদেশের মানুষ তাদের ফ্যাসিবাদি খুন গুম নির্যাতনের কথা মানুষ ভুলে গেছে। এ জন্য আওয়ামী লীগ দিবাস্বপ্ন দেখে। হাসিনা আর এদেশে ফিরবে না। যুবদলের পক্ষ থেকে বিশাল সমাবেশ থেকে বলতে চাই খুনি হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভ‚ত রাজনীতির বিরুদ্ধে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে শেষ হয়।

জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মিরসরাই থানা যুবদলের সমন্বয়কারী এস এ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আলা উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন এবং জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌর বিএনপির সদস্য জাহিদ হুসাইন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশীদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আবছার মিয়াজি, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ মিরসরাই ও জোরারগঞ্জ থানা যুবদল এবং দুই পৌরসভা যুবদলের নেতাকর্মীরা।

আরো খবর