মিরসরাইয়ে মিঠানালাকে হারিয়ে কোয়াটার ফাইনালে ধুম ইউনিয়ন

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডে ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন ছাত্রদলকে টাইব্রেকারে হারিয়ে কোয়াটারফাইনালে উঠেছে ৪ নম্বর ধুম ইউনিয়ন ছাত্রদল।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউ গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে মিঠানালা ইউনিয়ন ১টি গোল করলেও ধুম ইউনিয়ন ৪টি গোল করে জয় নিশ্চিত করে।

উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাঈম সরকারের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আলমগীর ও গাজী নিজাম উদ্দিন, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বর্তমান আহ্বায়ক মাইনুদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান চৌধুরী নসু, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির রিয়াজ এবং সাধারণ সম্পাদক ফয়সাল ইসলামসহ স্থানীয় নেতারা।

খেলা শুরুর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে জোরারগঞ্জ বাজারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো খবর