বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

top Banner

জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ আল আমিন কনভেনশন হলে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরবর্তী আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি নেতা জহির উদ্দিন মো. হুমায়ুনের সভাপতিত্বে ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য তোবারক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী  দলের সভাপতি হাজী আবুল হাশেম।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা মো. মাসুদ, মো. হারুন, মো.জাবেদ, মোজাম্মেল হোসেন, টিটু, সালাউদ্দিন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাদ্রাসা শিক্ষক মহিউদ্দিন।

আরো খবর