‘সুস্থ জীবন ও স্বাস্থ্য সেবার অঙ্গীকার’ এই শ্লোগানে মিরসরাইয়ে যাত্রা শুরু করেছে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের। শুক্রবার (১১ জুলাই) সকালে পৌরসদরের থানা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে যাত্রা শুরু করে। কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত শেষে ফিতা কেটে অতিথিরা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আলহাজ¦ মো. সানোয়ার খান, শাহাদাৎ হোসেন, রাজনীতিবীদ সুলতান সালাউদ্দিন, জাহেদ হোসাইন, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের পরিচালক মুসলিম উদ্দিন খান জুয়েল, সৈয়দ জাহেদ হাসান, সাদেকুল ইসলাম সোহাগ, সজিব হাসান প্রমুখ।
পরিচালক মুসলিম উদ্দিন খান জুয়েল বলেন, ‘সুস্থ জীবন ও স্বাস্থ্য সেবার অঙ্গীকার’ এই শ্লোগানে মিরসরাই পৌর সদরে শুভ উদ্বোধন হয়েছে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের। এখানে প্রতিনিদিন ডিজিটাল এক্স-রে ও ডিজিটাল রেডিওগ্রাফী, ইসিজি, প্যাথলজি, বিদেশগামীদের মেডিকেল চেকআপ, হরমোন ও ইমিউনো অটো এনালাইজার, অনলাইন রিপোর্ট প্রদানসহ বিভিন্ন সেবাসমূহ দেওয়া হবে। এছাড়া প্রতিদিন গাহনী, শিশু, চর্ম ও যৌন, নাক-কান-গলা ও মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন।