মিরসরাইয়ে বসতঘরে চুরি, সম্পত্তির কাগজপত্র ও স্বর্ণালংকার লুট

top Banner

মিরসরাইয়ে বসতঘরের দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৮ আগস্ট ) দিবাগত রাতের কোন একসময় উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম ধুম গ্রামের কফিল উদ্দিন সওদাগার বাড়ির মফিজুর রহমানের ঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এই ঘটনা ঘটে।

মফিজুর রহমানের ছেলে নাইমুর রহমান বলেন, ‘আমরা আমাদের পরিবার নিয়ে শহরে বসবাস করি । গত সোমবার আমার বড় আম্মু আমার আব্বুকে কলদিয়ে বলেন  আমাদের বাড়ির মূল গেইটের তালা ভাঙা এবং বেলকনির একটি গ্রিল নেই। তখন আমার পরিবাবের সদস্যরা সামনের দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোর ঘরের সকল তালা ভেঙে ঘরে প্রবেশ করে ০৭ টি সেলিংফ্যান,বসতঘরের ১০ টি তালা,সকল ওয়াস রুমের পানির কল, বিদেশী পাতিলের সেট ১২ টি, ১টি দা,১টি বটি ও ২ ভরি স্বর্ণালংকার ও জায়গাজমির সব কাগজপত্র নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘কয়েক বছর পূর্বেও আমাদের বাড়িতে ছুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর