মিরসরাইয়ের ইছাখালীতে ব্যাক্তি উদ্যোগে ব্রীজের সংস্কার

top Banner

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের দেওখালী ব্রীজে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ঝুঁকি নিয়েই চলাচল করতো যানবাহন। অবশেষে সেই দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু ও ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া।

এসময় সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী কাজী বাদশাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া বলেন, রাজনীতি হোক মানুষের কল্যাণে এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলার সাংগঠনিক অভিভাবক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা দেওখালী ব্রীজ সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নিই।

দীর্ঘ সময়ের ভোগান্তি শেষে সড়ক সংস্কার হওয়ায় স্থানীয় জনসাধারণ, যানবাহনের চালক ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

 

আরো খবর