মিরসরাইয়ে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা

top Banner

প্রতিবন্ধীতা অর্ন্তভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরাম্বিত করি এই পতিপাদ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার খৈয়াছরায় প্রতিবন্ধী কল্যাণ সংগঠন অফিসের সামনে আলোচনা সভা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার আয়কর আইনজীবী মো.নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন লেখক, গবেষক, আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী। মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি ইসতিয়াক আহমেদের সঞ্চালনায়বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সাহাব উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি মো. গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক। এসময় আরো বক্তব্য রাখেন ইপসা কর্মকর্তা তাপন নন্দী, প্রতিবন্ধী অভি নাথ প্রমুখ।

আরো খবর