মিরসরাইয়ে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

top Banner

মিরসরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছোটকমলদহ বাজারে দলটির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সম্পন্ন হয়।

প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, ফজলুল কবির মিলন, জহির উদ্দিন, সাইফুল ইসলাম।

অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক আরিফ হোসেন, যুবদলনেতা খাইর উদ্দিন মাসুক, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম হৃদয়, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, নাজিম উদ্দিন, যুবদল নেতা শিবলু ,আরিফ,ছাত্রনেতা সাজিদ,সাইফুল,সাফায়েত সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভা শেষে সদ্য কারমুক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলেরে সদস্য সচিব জিয়া উদ্দিন, যুবদলের সদস্য মোহাম্মদ বাবু ও আরমানকে সংবর্ধনা দেয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আরো খবর