চট্টগ্রামের মিরসরাইয়ে কাটাছরা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া মোনাজাত ও স্মরণ সভা হয়েছে। শুক্রবার (২৩ মে ) বিকালে কাটাছারা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ার হাট ঈদগাঁ মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাটাছারা ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সাবেক সভাপতি নুরুল আলাম কোম্পানীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাটাছারা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আলাম মেম্বার। প্রধান বক্তার বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রহমত আলাহী সোহেল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কাটাছাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ উল্ল্যাহ সেজু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন হোসেন মাস্টার, পেশাজীবী সংগঠক জামসেদ আলাম, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, চট্টগ্রাম উত্তর জেলা তারেক রহমান ঐক্য পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম হৃদয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাটাছাড়া ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাস্টার ২নং ওয়ার্ড সাবেক সভাপতি জনাল কোম্পানী, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির মেম্বার, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম উদ্দীন, ৬ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হকসাব, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজিজ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা ফকির আহম্মেদ,ইউনিয়ন বিএনপি নেতা শহিদ, বিএনপি নেতা মুসলিম উদ্দীন, সাবেক যুবদল নেতা নুর আলম,ইউনিয়ন যুবদলের সদস্য নেতা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক, বিএনপি নেতা আজিম, কৃষকদলের সাইফুল ইসলাম, রাশেদ চৌধুরী ,শাহজাহান, কামাল, সিরাজ, মফিজ, নুর আলম। চট্টগ্রাম উত্তর জেলা তারেক রহমান যুব ঐক্য পরিষদের সদস্য শোভন, ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক সাকিল, জাবেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মরণসভা পরবর্তী সময়ে মরহুম আইনুল কবির মেম্বার, শরফুদ্দিন মামুন, শামসুদ্দিন, মোশাররফ হোসেন, ইব্রাহিম, আলমগীর ও অহিদুন্নবীসহ ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের বিদায় আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা মো. কবির আহম্মদ।