মিরসরাইয়ে জামায়াতের প্রার্থীর সাথে পৌরসভা কেন্দ্র কমিটির মতবিনিময়

top Banner

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিরসরাই পৌরসভার ৪টি কেন্দ্রের বিভিন্ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। জামায়াতে ইসলামী  পৌরসভার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী   পদপ্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে যারাই বিভিন্ন পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছে সকলেই যেন চারিদিকে চোখকান খোলা রেখে মিলেমিশে বুদ্ধিমত্তার সাথে কাজগুলো সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করে। এক্ষেত্রে এলোমেলো বিক্ষিপ্ত কাজ না করে নির্বাচনী কৌশল ও কর্ম নির্ধারন করে সে অনুযায়ী কর্ম সম্পাদনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষের সাথে মিশে, তাদের বিপদে-আপদে সাড়া দিয়ে তাদের হৃদয় জয় করার মাধ্যমে আমাদের ভোট গুলো নিশ্চিত করতে হবে।

উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভার আমীর মাও. শিহাব উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সহ সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ৪টি কেন্দ্রের কেন্দ্র পরিচালক, কেন্দ্র সচিব, প্রধান এজেন্ট ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

আরো খবর