মিরসরাইয়ের মঘাদিয়ায় বিএনপির গণসংযোগ ও মতবিনিময় সভা

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ধানের শীষের সমর্থনে উপজেলার মঘাদিয়া ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বদিউল্লাহ পাড়ায় এই কর্মসূচি পালন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. অলি আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিবএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন, আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও মিরসরাই থানা সংগ্রাম পরিষদের সদস্য সাইফুর রহমান সাইফুল, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস সচিব মোমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল মান্নান, সদস্য সচিব আবদুল কাইয়ুম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোশাররফ হোসেন, যগ্ম আহ্বায়ক করিম শাহ, যুবদল নেতা আজিম মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক, কাউছার উদ্দিন বাবু, সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন টিপু প্রমুখ।

 

আরো খবর