বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রামের মিরসরাই উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ জুন) মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন। কমিটিতে হাফেজ মাওলানা আরিফুল ইসলামকে সভাপতি ও হাফেজ মাওলানা মো. মুছাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা ডা. আকতার উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক খোকা, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা আমজাদ হোসাইন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মো. খায়ের উদ্দিন মাশুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন।
এর আগে চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য মাওলানা মুহাম্মদ আক্তার উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা রফিক উল্লাহ হামিদী, যুগ্ম আহবায়ক মুফতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, হাফেজ এমদাদ উল্লাহ, কাজী মো. আজম প্রমুখ।