নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ বালিয়াদি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে মিরসরাই উপজেলা বিএনপি৷
শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ বালিয়াদী গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন দলটির নেতারা৷ এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা৷
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
গত মঙ্গলবার (১০ জুন) উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ বালিয়াদি গ্রামের আনসার আলি ভূঁইয়া বাড়ির মুন্সী মিয়ার ঘরে বিকাল ৩টায় গ্যাস সিলিন্ডারে থেকে আগুন লেগে পুড়ে সব পুড়ে ছাই হয়ে যায়৷