মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

top Banner

মিরসরাইয়ে হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার মিঠাছাড়া বাজারে উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরদক্ষিণ করে মিঠাছড়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশ ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক শেখ তারিফুল ইসলাম তারেক, সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব আশরাফুল হক, মিরসরাই পৌরসভা ছাত্রদল নেতা সালাউদ্দিন কাদের, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিন শরীফ, সদস্য আবু শাহাদাত সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা আতিফ জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহাগ, ধুম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিব, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আলি হায়দার সজীব, সহ সভাপতি হৃদয় , ইছাখালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন তারেক, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল, নোমান, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন সহ নেতৃবৃন্দ।

 

আরো খবর