বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সদস্য সংগ্রহের কর্মসূচির উদ্বোধন

top Banner

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলার বারইয়ারহাট ডিগ্রী কলেজ শাখার নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

এইসময় বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশার সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ও শাহিনুর হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব মোহন দে।
এসময় বক্তব্য রাখেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন রিফাত, অপু সরকার, সাহাব উদ্দিন, সদস্য সাখাওয়াত হোসেন, কলেজ ছাত্রদল নেতা ফয়সাল হোসেন, নুরুল আলম, সাখাওয়াত হোসেন অয়ন, নাজমুল হোসেন, রাকিব হোসেন প্রমুখ।

সবশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারইয়ারহাট ডিগ্রী কলেজ শাখার নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন।

আরো খবর