মিরসরাইয়ে গণহত্যা দিবস পালিত

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় মিরসরাইয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ বুধবার সকালে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালবাড়ীয়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক লিয়াকত আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির

এছাড়াও ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রশাসনের উদ্যোগে মডেল মসজিদে দোয়া মোনাজাত করা হয়েছে।

আরো খবর