মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেতু’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েেেছ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজলোর হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পুষ্পেন্দু বড়ুয়া।
সেতুর সভাপতি সৈকত বড়ুয়া ও সাধারণ সম্পাদক হৃদয় বড়ুয়া যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার সাবরিনা লিনা, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন, স্যাট এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক সুমন বড়–য়াসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সবশেষে মিরসরাই আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা, ট্যালেন্টপুল, মেধাবৃত্তি ও সাধারণ গ্রেডসহ বিভিন্ন অতিথিদের মাঝে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।