মিরসরাইয়ে করেরহাটে জামায়াতের উদ্যোগে সড়ক সংস্কার

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে অবহেলিত সড়ক সংস্কার করা হয়েছে। রবিবার (২৩ আগষ্ট) ইউনিয়নের দক্ষিণ অলিনগর আকবরনগর,কামাল সরকার, লাদেনের টিলা সহ ৩ টি সড়কে আনুমানিক ১ লক্ষ টাকার সংস্কার কাজ করা হয়।

জামায়াতে ইসলামী, মিরসরাই উপজেলার তত্ত্বাবধানে ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান এর সার্বিক সহযোগিতায় এবং ১ নং করেরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দক্ষিণ অলিনগর ৫ নং ওয়ার্ডে অবস্থিত এসব সড়কের সংস্কার কাজ করা হয়েছে।
সংস্কার কাজের উদ্বোধনের উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১ নং করেরহাট ইউনিয়ন শাখার আমির মাষ্টার ফখরুল আলম ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং করেরহাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আমিনুল হক,জামায়াতে ইসলামী ১ নং করেরহাট ৫ নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক আলী আজগর, জামায়াতে ইসলামী ১ নং করেরহাট ইউনিয়ন শাখার ইউনিয়ন যুব বিভাগের সদস্য শরীফুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটি সংস্কার কার্যক্রম দেখে আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। এবং শীঘ্রই সরকারিভাবে দীর্ঘস্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানান তারা।

 

আরো খবর