প্রজন্ম মিরসরাইয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

top Banner

সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাই এর উদ্যোগে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচী  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় হাফেজ ছাত্রদের অংশগ্রহণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর পৃষ্ঠপোষকতা করেন মিরসরাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দোজা। সংগঠনের সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহিম উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, সাঈদ হাসান ওভি, সেতু ক্লাবের রিগান বড়ুয়া, বসুন্ধরা ক্লাবের রিদোয়ান ও মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন হিতকরীর প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম রয়েল, আরাফাত, আবীর, মঈন উদ্দিন।

পৃষ্ঠপোষক তৌহিদ উদ দৌজা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। প্রজন্ম মিরসরাই ভবিষ্যত প্রজন্মের জন্য সবুজ আন্দোলন ছড়িয়ে দিচ্ছে, যা প্রশংসনীয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন নির্বাহী পরিচালক এডভোকেট সরওয়ার নিজামী।

আরো খবর