মিরসরাইয়ে নব নির্বাচিত এমপি নুরুল আমিনের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করছেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ মাছুম। বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) পৌরসভার প্রায় ১৬০ জনের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম বলেন, আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এর পক্ষ থেকে পৌরসভা এলাকার প্রায় ১৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে ইফতার উপহার তুলে দিয়েছি। আমার ক্ষুদ্র সামর্থ থেকে ভবিষ্যতেও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।