মিরসরাইয়ে একরাতে কৃষকের ৩ গরু চুরি

top Banner

চট্টগ্রামের মিরসরাই একরাতে কৃষকের ৩ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। শনিবার (২৫ জুলাই) দিনগত রাত আনুমানিক তিনটার সময় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরিয়ত পাড়া এলাকার কৃষক মো. নুরুল মোস্তফার গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। এই ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী কৃষক নুরুল মোস্তফা। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ পরিদর্শন করেছে।

কৃষক নুরুল মোস্তফা জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরুর খাদ্য দিয়ে তালা দিয়ে ঘরে চলে যাই। ফজর নামজ পড়তে উঠে গোয়াল ঘরের দিকে গিয়ে দেখি দরজা খোলা গরু নেই। পরে আশপাশের অন্যদের খবর দিলে তারা এগিয়ে আসে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও গরুগুলো পাওয়া যায়নি। গোয়াল ঘরে ছিলো দুটি গাভী ও একটি ষাঁড় ছিলো। গরুগুলো আমার একমাত্র সম্ভল ছিলো। কিন্তু চোরের দল আমার সব শেষ করে দিলো। বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ টাকা। তিনি বলেন স্থানীয়দের সহযোগিতায় আমার গরুগুলো চুরি হয়েছে।

এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মঘাদিয়ায় গরু চুরির খবর পেয়ে তাৎক্ষনাত পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষক নুরুল মোস্তফা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর