মিরসরাইয়ে ইখওয়ান ফাউন্ডেশনের উগ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ইখওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) ৬০ পরিবারের মাঝে এসব ইফতার উপহার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মফিজুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মোনায়েম চৌধুরী, আবু হেনা কায়সার, আব্দুল লতিফ প্রমুখ।

 

আরো খবর