মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে ডেউটিন ও নগদ অর্থ প্রদান

top Banner

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কয়েকটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলায় চত্বরে ক্ষতিগ্রস্তদের এসব অনুদান প্রদান করেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিস সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে ২ বান্ডেল করে ১৬ বান্ডেল ডেউটিন ও ৬ হাজার টাকা করে ৪৮ হাজার নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আরো খবর