খৈয়াছড়ায় এসএসসি-২০১৬ ব্যাচের ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

top Banner

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে শুরু হয়েছে এসএসসি-২০১৬ ব্যাচ আয়োজিত ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভাই বাদার্স টিম ও আলোকিত খৈয়াছড়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পায় ভাই বাদার্স টিম।

ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়। বিজয়ী খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ইয়াছির হোসাইন সাকিব।

এসএসসি-২০১৬ ব্যাচের আয়োজনে এ টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরো খবর