মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি বাবুল, সম্পাদক খানসাব

top Banner

মিরসরাইয়ের ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক পদে এছাক মিয়া খানসাব এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মঘাদিয়া নুরুল আবচার চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সাইদুল ইসলাম রানা আনারস প্রতীকে ৮৯ ভোট এবং মো. বাবুল মিয়া ছাতা প্রতীকে ৮৯ ভোট পেয়ে ফলাফল ড্র হলে লটারির মাধ্যমে বাবুল মিয়া সভাপতি নির্বাচিত হন। এসময় সাইদুল ইসলাম রানাকে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ সভাপতি ঘোষণা করা হয়।

সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা শ্রমিকদলের সভাপতি দিদারুল করিম মাস্টার। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আবু ছালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলাউদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এরফান উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস, শ্রমিকদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন এবং মিরসরাই উপজেলা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন।

আরো খবর