মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মুন্সি বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আর্থিক সহায়তা প্রদান করেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, শ্রমিকদল নেতা সালা উদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ নেতাকর্মীরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে এসে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী বলেন, মিরসরাইবাসির পাশে সারা জীবন ছিলাম এবং থাকবো, যে কোন প্রয়োজনে মিরসরাইবাসী আমাকে পাশে পাবেন।

আরো খবর