নিজস্ব প্রতিনিধি
বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ মার্চ) অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, নুর মোহাম্মদ মানিক হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোজাম্মেল হোসেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা সহ বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ।