মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শতাব্দী ক্লাব

top Banner

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শতাব্দী ক্লাব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত ৪ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডে পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ, অর্জুন কুমার নাথ সহ চারটি পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়

অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শতাব্দী ক্লাবের সভাপতি এম মাঈন উদ্দিন, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রনি ভৌমিক, যুগ্ম সম্পাদক আশরাফ রুবাই, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুদৌহা হাসান, স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মো তানজিম মুহিত।

সংগঠনের সাধারণ সম্পাদক রনি ভৌমিক জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। ঘর নির্মাণের সময় সামর্থ অনুযায়ী সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠিত শতাব্দী ক্লাব এলাকায় আর্থ-সামজিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আরো খবর