মিরসরাইয়ের সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে নববর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষবরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে। নববর্ষের প্রথম দিনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

সকালে নববর্ষ বরণ উপলক্ষে স্কুল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ছাত্র ছাত্রীদের কবিতা আবৃতি, নাচ, গান, দলীয় সংগীত ও নানা আয়োজনে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গন।

প্রধান অতিথি শাহীদুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বাংলা নববর্ষের ইতিহাস তুলে ধরেন। এছাড়াও দেশীয় সংস্কৃতির বিকাশ ও চর্চার মাধ্যমে বাঙালি জাতির স্বকীয়তাকে টিকিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হোসেনের উপস্থাপনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার ওসমান গনি, সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক কাজী সেলিম।

 

আরো খবর