নিজামপুর সরকারি কলেজ ‘প্রাক্তন ছাত্র পরিষদ’র কমিটি গঠন

অহিদুন্নবী আহবায়ক, নাজমুল সদস্য সচিব

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

উত্তর চট্টগ্রামের ঐতিহবাহী নিজামপুর সরকারি কলেজে প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. অহিদুন্নবীকে আহবায়ক ও নাজমুল হাসান আরাফাতকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটির যুগ্ম আহবায়ক মনোনিত হয়েছেন মো. আব্দুল করিম, মো. নাজিম উদ্দিন সবুজ ও  মো. শাহাদাত হোসেন। কোষাধ্যক্ষ করা হয়েছে আলমগীর হোসেন খন্দকার ও মো. জিয়াউল হককে

পরে আহ্বায়ক অহিদুন্নবীর সভাপতিত্বে এক সভায় ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

আরো খবর