মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১১ নং মঘাদিয়া ইউনিয়নের অন্তর্গত ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি আমজাদ হোসেন জিহান।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরবর্তী নানান প্রতিশ্রুতি পুরনের যে কার্যক্রম শুরু করেছেন তা তুলে ধরেন।

তিনি আরো বলেন, আগামী ১৬ মার্চ বিএনপি সরকারের প্রতিশ্রুতি খাল খননের মিরসরাই অঞ্চলের শুভ উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়াও তিনি সংসদ সদস্য নুরুল আমিন এমপির মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার যে নীতি গ্রহন করেছেন তা বাস্তবায়নের জন্য সর্বস্তরের জনসাধারনের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, ১১ নং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট নুরুল করিম এরফান, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি সালামত উল্যাহ মাষ্টার, প্রবীন রাজনৈতিক আবুল বশর মাষ্টার, উত্তর জেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফেরদৌস কবির, বিএনপি নেতা সাইফুল ইসলাম ডিলার, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ওহিদুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, যুবদল নেতা ফারভেজ হোসেন, আনোয়ার হোসেন, সোহেল, ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক আসিফ নুর খান, ছাত্রদল নেতা রায়হান রাফি, সাব্বির।

বাংলাদেশ জামায়েত ইসলামের পক্ষ থেকে মোতাহের উদ্দিন চৌধুরী, স্থানীয় মেম্বার ইকবাল হোসেন।

আরো খবর