ইগনাইট মিরসরাইয়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

top Banner

মিরসরাইয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’-এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেল ৩টায় উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইগনাইট মিরসরাইয়ের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান ও ইঞ্জিনিয়ার কামরুদ্দীন নিশান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি আনোয়ার হোসাইন, মিরসরাই প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু এবং ইকবাল হোসাইন জীবন।

অনুষ্ঠানে ইগনাইট মিরসরাইয়ের কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরশাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবি মোহাম্মদ শেখ ফরিদ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আলভী এবং আইন ও মানবাধিকার সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকগণ অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারের পূর্বে মাদ্রাসা শিক্ষার্থী ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করা এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

আরো খবর