মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এডহক কমিটিরি প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৩ এপ্রিল) নবগঠিত এডহক কমিটির সভাপতিকে বরণ করে নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেন মিয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ ছালাহ উদ্দিন, জিয়া উদ্দিন মানিক, রাজনীতিবিদ মাঈন উদ্দিন চৌধুরী, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোস্ট বিহারি পাল, শিক্ষক নাজমুল হাসান প্রমুখ।
শাহীদুল ইসলাম চৌধুরী কমর আলী উচ্চ বিদ্যালয়ের অতিত সাফল্যের কথা তুলে ধরে গত কয়েকবছর সে সাফল্যের ধারা ধরে রাখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন ।
তিনি বলেন, শিক্ষকদের সম্পর্কে যতটুকু জেনেছি তারা অভিজ্ঞ এ দক্ষ । সঠিক পরিকল্পনা প্রনোয়নে ব্যার্থতাকে দায়ি করে তিনি বলেন, আমরা আর কোন ব্যার্থতার গল্প শুনতে চাই না ।আজ থেকে আমরা সাফল্যের গল্প শুনতে চাই ।একটা সুন্দর পরিকল্পনা ও টিম ওয়ার্কের মাধ্যমে সেটা সম্ভব।