মিরসরাইয়ের ওচমানপুরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বিএনপি নেতা মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাহার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য তাহের আহমদ, ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন, ইলিয়াস সিরাজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আমাদের শহীদ জিয়া, খালেদা জিয়ার আদর্শ আমাদের মধ্যে ধারন করতে হবে। তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য, জনগনকে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। আমাদের এখন কাজ হবে নেত্রীর আদর্শ ধরে রাখা। আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা পালন করে উনার যে উদ্দেশ্যে ছিল তা বাস্তবায়ন করা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য চেয়েছিলেন। এখন আমরা যদি সকলেমিলে একেকজন বেগম খালেদা জিয়া হয়ে, তারেক রহমান হয়ে আগামী নির্বাচনে উনার রেখে যাওয়া প্রিয় দলের প্রিয় প্রতীক ধানের শীষকে যদি জয়যুক্ত করতে পারি তাহলে কিছুটা হলেও উনার ঋন শোধ করতে পারবো। তাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরো খবর