বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব হামিউসসুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।
মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক সদস্য সচিব মাস্টার মো. ইউনুস, ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন, আলী হোসেন, হায়দার মাহমুদ শিপন, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নিজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমান, সহ-সভাপতি মো. রাকিব সহ আরও অনেকে।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নেত্রী ছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণের মাধ্যমে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।