মানবতার হাত বাড়িয়ে দিলেন শাহীদুল ইসলাম চৌধুরী

মিঠানালার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে মানবিক উপস্থিতি

top Banner

চোখের সামনে নিজের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়া এর চেয়ে অসহায় দৃশ্য আর কিছু হতে পারে না। মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়ির ১১টি পরিবার গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। মুহূর্তেই আগুন সব কেড়ে বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, এমনকি ভবিষ্যতের স্বপ্নও। প্রায় কোটি টাকার ক্ষতি পাশাপাশি আগুনে দগ্ধ হয়ে আহত  নুরুল কবির (৬২) নামের এক বৃদ্ধ সব মিলিয়ে গ্রামজুড়ে নেমে আসে শোক আর নিঃস্বতার ছায়া।

ঠিক এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টায় তিনি নিজে হাজির হন মিঠানালা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে। হাতে নিয়ে যান সহমর্মিতা আর সাহায্যের প্রতীক নগদ অনুদান।

প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি দেন ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা। সহানুভূতির এই স্পর্শ যেন শীতল বাতাসের মতো ছুঁয়ে যায় আগুনে পোড়া মানুষগুলোর মনকে।

ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে গিয়ে শাহীদ চৌধুরী বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। আমি চাই, এসব পরিবার যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। তাদের পাশে আমি এবং আমার দল সর্বদা থাকব।”

তার এই মানবিক উদ্যোগের সময় উপস্থিত ছিলেন এনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম তপন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ইমাম হোসেন,আজমল হোসেন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না,কাটাছড়া ইউনিয়ন বিএনপির নেতা রাসেল, আনোয়ার, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাপ্পি চৌধুরী, উপজেলা যুবদল নেতা দিনাস, বাবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাবেক সহ সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এফ কে জাহিদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু, যুবদল নেতা শাহাদাত খান,  সোলেমান, জাসাস জোরারগঞ্জ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মুন্না, ছাত্রদল নেতা মিনহাজ, তারেক, সাজ্জাদ হৃদয়,  সাব্বির হোসেন ইমন, নুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

আরো খবর