বাসের সিটের নিচে ১০ হাজার ইয়াবা চালক-হেলপার গ্রেফতার

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তাকিয়া এলাকা থেকে যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) ভোরে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে, সুপারভাইজার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন তথ্যে ভিত্তিতে চট্টগ্রাম থেকে ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামে একটি বাসের ড্রাইভার ও সুপারভাইজার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বড়তাকিয়া অর্থনৈতিক অঞ্চল মোড় এলাকায় চেকপাস্ট পরিচালনা করে পুলিশের টিম। বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় আটক করা হয়। তাৎক্ষণিকভাবে বাসটির ভেতরে তল্লাশি করে চালকের সিটের ডানপাশে থাকা বক্সে থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর