বিজয় দিবস উপলক্ষে মায়ানী জামায়াতের আলোচনা সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত

top Banner

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে মায়ানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

মায়ানী ইউনিয়ন জামায়াতের আমীর মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক শামীম আকবর, অফিস সম্পাদক ইমাম হোসেন, প্রশিক্ষন সম্পাদক মাওলানা শফিউল আলম ও সাবেক ইউপি সদস্য একরামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন, বিজয় দিবস আমাদের শুধু আনন্দের দিন নয়, এটি আত্মসমালোচনা ও দায়িত্ব পালনের দিন। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। কিন্তু দীর্ঘদিন ধরে দেশ সেই লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন আজ হুমকির মুখে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে আইনের শাসন, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে। তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

আরো খবর