মিরসরাই পৌরসভা বিএনপি’র উদ্যোগে মরহুম ফকির আহম্মদ, আবুল হাসেম, ও আবু তাহের মিয়ার জন্য দোয়া মিলাদ মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪ টায় মীরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজিরপাড়া জামে মসজিদে মরহুম ফকির আহম্মদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ, কামরুল হাসান লিটন, খায়ের উল্লাহ, ইকবাল হোসেন, বিএনপির নেতা শেখ আহমদ, শেখ মোঃ জসিম উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএন পির সভাপতি হারুন অর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর বাদশা, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শফিউল আলম লাতু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী ভাসানী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, সাবেক পৌরসভা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আমির হোসেন, মাজহারুল ইসলাম মামুন, জেবল হক কেরানী, এ এইচ এ এম শাহরিয়ার, যুবদল সেতা ইমরান হোসেন ইরান, তানরাজ হোসেন তপু, সাইদুর,মোহাম্মদ সেলিম, রুহুল আক্তার , সুজন শাহাবুদ্দিন, কেরানিসহ বিএনপি, যুবদল,ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা । বিকাল ৫ টায় মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া ও বিএনপি নেতা আবু তাহের মিয়ার কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।