জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক – শাহীদুল ইসলাম চৌধুরী

top Banner

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট ও সৈরাচারি আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃতি করেছে। তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে নিয়েছিলেন। কিন্তু ইতিহাস কখনও মুছে যায়না। এই ফ্যাসিস্ট সরকার নতুন জেনারেশনকে পাঠ্যবইয়ের মাধ্যমে বুঝাতে চেয়েছেন শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান চিঠি পাঠানোর পর তিনি ঘোষণা দেন। এটা সম্পুর্ন বানোয়াট এবং ভিত্তিহীন। ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মেয়ে সানজিন আহমেদ একটি বই লিখেছেন। ওই বইতে লিখেছেন তিনি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। সে নিজেই তা প্রকাশ করেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি শুক্রবার ( ১৫ নভেম্বর) মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সাহাদাত খানের সঞ্চালনায় ও সাহেরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী জাদু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহের খালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদরুদ্দোজা মিয়া, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম হারুন। প্রধান বক্তা ছিলেন ১৬নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুদ্দীন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর উদ্দীন ও উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এফ কে জাহিদ। আরো উপস্থিত ছিলেন ৯নং সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মাষ্টার ওসমান গনি, ডাঃ আব্দুর রহমান, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনির ও পারভেজ। ইউনিয়ন বিএনপির সদস্য নাজিম উদ্দীন, যুবদলের যুগ্ন আহবায়ক নুর উদ্দীন পারভেজ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন,জাসাস সভাপতি আব্দুলল্লা আল নোমান, যুবনেতা সাজিদও শাহ এমরান টিপু ইউনিয়ন প্রজন্ম মুক্তিযুদ্ধ দলের সদস্য সচিব জাহিদ শেখ আলম ছাত্রনেতা এফকে রাজু ওফখরুল সহ ইউনিয়ন ও ওয়াড নেতৃবৃন্দ। শাহীদ চৌধুরী আরও বলেন, স্বৈরাচারী পেসিস্ট আওয়ামী সরকারের গত ১৬ বছরে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নে ৬ টি লাশ উপহার দিয়েছে। শহীদ জিয়ার রহমানকে বিশ্বের বিভিন্ন দেশসহ ইতিহাসের প্রতিষ্ঠিত ব্যাক্তিরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিলেও গত ১৬ বছরে এই ইতিহাস আওয়ামী সরকার মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু তারা তা পারেনি বরং তারাই এখন আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপির প্রতি মানুষের আন্তরিকতা রয়েছে এই আন্তরিকতাকে আগামী নির্বাচন পর্যন্ত এগিয়ে নিতে হবে। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

আরো খবর