বারইয়ারহাটে পিকআপের ধাক্কায় নারী নিহত

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে মাছ বোঝাই একটি পিকআপের ধাক্কায় বলুয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার চাটিগ্রাম এলাকার আবুল কালামের স্ত্রী।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, মিরসরাইয়ে বেড়াতে এসেছিলেন ওই মহিলা। মোটরসাইকেলে করে যাওয়ার সময় বারৈয়ারহাট এলাকায় একটি মাছ বোঝাই পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। পরে তিনটার দিকে তাকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরো খবর