মিরসরাইয়ের বারইয়ারহাটে ফ্যামেলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় হিঙ্গুলী ইউনিয়নের কালামিয়া মসজিদ প্রাঙ্গণে ফ্যামেলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জামশেদ আলমের সভাপতিত্বে ও মাস্টার মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, সেলিম হাজারি, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো. হাসানুজ্জামান সানি, বেলাল মেম্বার, এনামুল হক, আব্দুল আল নোমান, ফিরোজ, সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।