মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবলে হাইতকান্দি বিজয়ী

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে ৮ম খেলায় ১-০ গোলের ব্যবধানে হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া দল মায়ানী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া ফুটবল দলকে পরাজিত করে। সোমবার (১৬ নভেম্বর) মিরসরাই মিনি স্টেডিমামে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটি আয়োজিত খেলায় বিজয়ী দলের একমাত্র গোলদাতা পলাশ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন মিয়া, সদস্য সচিব মুসা মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আশরাফুল আলম চৌধুরী, বিএনপি নেতা আলা উদ্দিন, শোয়েব হাসান, মুসলিম উদ্দিন, পেশাজীবি সংগঠনের নেতা মোফাজ্জল হোসেন রাজিব, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানা, উপজেলা ক্রীড়া ছাত্রদলের সদস্য সচিব নাঈম সরকার, মিরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসাইন মোহাম্মদ মাসুম, সদস্য সচিব ইনজামামুল হক ইমন প্রমুখ।

উল্লেখ্য মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ১৬২টি ওয়ার্ড প্রথমবারের মতো নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। ওয়ার্ড পর্যায়ে খেলা শেষ হওয়ার পর এখন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে খেলা চলছে।

 

আরো খবর